ইন্দ্রাণী রাহা



বলেছিলাম
ইন্দ্রাণী রাহা
                 
             
বুড়ো বট কে জড়িয়ে বলেছিলাম---
আমাকে তোমার শেকড় হতে দেবে? 
আমি সৃষ্টির আদিম গন্ধ পেতে চাই  , 
বিনিময়ে বলো তুমি কি নেবে। 

জলে ডুব  দিয়ে জলকে বলেছিলাম---
আমাকে তোমার অতলে নিয়ে যাবে ? 
অদেখা মৎস্য-কন্যাকে একবার ছুঁতে চাই  , 
বিনিময়ে আমার ডুবুরি মনটা পাবে  । 

পদ্মপাতার আড়ালে পদ্ম কলিকে বলেছিলাম--
আমাকে তোমার অহংকার হতে দেবে  ? 
আমি তোমার মৃণাল হতে চাই  , 
বিনিময়ে আমি ভ্রমর হই তবে  । 

মনে মনে মন কে বলেছিলাম---
আমাকে একবার তোমায় বুঝতে দেবে  ? 
একান্তে তোমার দোসর হতে চাই  , 
তুমি কি একবার আমার হবে  ? 




Post a Comment

7 Comments

  1. অপূর্ব
    মুগ্ধতা

    ReplyDelete
    Replies
    1. অনেক ভালোবাসা জানাই বন্ধু।
      ভালো থাকো সব সময়।

      Delete
  2. Replies
    1. আপ্লুত হলাম। ধন্যবাদ ভাই।

      Delete
  3. ভালোলাগা কবিতা

    ReplyDelete
  4. অজস্র ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  5. অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

    ReplyDelete