বলেছিলাম
ইন্দ্রাণী রাহা
বুড়ো বট কে জড়িয়ে বলেছিলাম---
আমাকে তোমার শেকড় হতে দেবে?
আমি সৃষ্টির আদিম গন্ধ পেতে চাই ,
বিনিময়ে বলো তুমি কি নেবে।
জলে ডুব দিয়ে জলকে বলেছিলাম---
আমাকে তোমার অতলে নিয়ে যাবে ?
অদেখা মৎস্য-কন্যাকে একবার ছুঁতে চাই ,
বিনিময়ে আমার ডুবুরি মনটা পাবে ।
পদ্মপাতার আড়ালে পদ্ম কলিকে বলেছিলাম--
আমাকে তোমার অহংকার হতে দেবে ?
আমি তোমার মৃণাল হতে চাই ,
বিনিময়ে আমি ভ্রমর হই তবে ।
মনে মনে মন কে বলেছিলাম---
আমাকে একবার তোমায় বুঝতে দেবে ?
একান্তে তোমার দোসর হতে চাই ,
তুমি কি একবার আমার হবে ?


7 Comments
অপূর্ব
ReplyDeleteমুগ্ধতা
অনেক ভালোবাসা জানাই বন্ধু।
Deleteভালো থাকো সব সময়।
বাহ্ খুব সুন্দর
ReplyDeleteআপ্লুত হলাম। ধন্যবাদ ভাই।
Deleteভালোলাগা কবিতা
ReplyDeleteঅজস্র ধন্যবাদ জানাই।
ReplyDeleteঅজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ReplyDelete