তন্ময় রানা



 নববর্ষ 
তন্ময় রানা

বিদায়ী চৈত্রের এলোমেলো হাওয়ায় 
ভেসে আসা,
মেঘেদের সাথে ভেসে,নতুন বছরের 
গন্ধ নিয়ে-
প্রতিবার এভাবেই বুঝি নববর্ষ আসেl 

আসে এক
নতুন আশা ও উদ্দীপনায় l
চূর্ন হয় সব- 
পুরাতন জরাজীর্ণ,প্রকৃতির আনাচে কানাচে-
যেখানে যা'আছে যতোl 
দূর হয়ে যায় বুঝি সব,কাল-বৈশাখীর,
সে প্রবল ঝড়ে l 

আকাশে বাতাসে আজ অকাঙ্খিত এক মারণ ভাইরাসের ছোবল !
নববর্ষের আঙিনায় বইয়ে চলে ক্রমাগত 
মরণের প্লাবন !

এ'নববর্ষে সবাই তাই দিশেহারা !
দিশেহারা বুঝি,
বৈশাখে বিকশিত যতো আমের মুকুল l

তবুও আমি থাকি অপেক্ষায়, 
আসুক একটা -
দলবদ্ধ গণ-চেতনার ঝড়,
আর তাতে,
ধুয়ে মুছে যাক সব বিষেদের চাক l

আসুক ঝড়ের পর সেই স্নিগ্ধ শীতল,
স্নিগ্ধতা মাখা গোধূলি বিকেলl 

আসুক নতুন এক ভোর,
পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, 
আর বৈশাখী-
আমেজে মজে,আকাশে বাতাসে আবারও,
পৃথিবী বুকে নববর্ষের সেই রিনিঝিনি বাজুক  l 



Post a Comment

13 Comments

  1. Replies
    1. নিশ্চই স্যার.. সেটাই আশীর্বাদ করুণ যেন পারি

      Delete
  2. আসুক গণ চেতনার পর নতুন ভোর
    অপূর্ব দাদা

    ReplyDelete
    Replies
    1. অনেক ভালোলাগা অনেক শুভ কামনা রইলো

      Delete
  3. অনবদ্য একটি আশা জাগানো কবিতা।

    ReplyDelete
  4. খুব ভালো লাগলো

    ReplyDelete
  5. অত্যন্ত সুন্দর লেখা নতুন আশায় ভরিয়ে দিলো মন..

    ReplyDelete
    Replies
    1. ভীষণ ভালোলাগা দিদি ভালো থাকবেন

      Delete
  6. ভীষণ ভালো লাগলো " পৃথিবী সুস্থ হয়ে উঠুক"

    ReplyDelete
  7. এই কালবেলায় কালবোশেখীর ভেলায় চড়ে আসুক মুক্তিঝড় একবার,ত্রাস মুক্ত হোক ধরণী।
    খুব ভালোলাগলো ভাই।নববর্ষের ভালবাসা ও শুভ কামনা জানিয়ে গেলাম।

    ReplyDelete