পার্থসারথি ঘোষ


বাবলিসরিতা.... বাবলিসরিতা তুমি বইতে থাকো,, 

পার্থসারথি ঘোষ


ও! বাবলিসরিতা তুমি বইতে থাকো..
বইতে থাকুক জীবনের স্বপ্ন-
স্বপ্নের সব রং ভরতে থাকো- শুধু ভরতে থাকো -
এই চঞ্চল ঢেউ কখনও মাঝদরিয়ায় যাবে মিশে-
এই চুলের কালো রং সময়ের অন্তরে হবে,
হাসতে হাসতে নিজেকে বিলিয়ে দিয়ে;
শরতের ধারায় বইতে থাকো...

ঝড় নিয়ে আসে জল- আর জলেই জীবন-
কখনও ধ্বংসে কখনও তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাও!
সাজতে থাকে মেহেন্দি ; হাত ভর্তি রঙের মেলা!
দুঃখী জীবনের স্বপ্ন সাজাতে থাকে -

ও! বাবলিসরিতা তুমি বলতেই থাকো
চোখের জলও তো জল এই...
কষ্ট বয়ে যায় জলের ধারায়;
বিন্দু বিন্দু ইচ্ছে দিয়ে তৈরী স্বপ্ন-
এভাবেই বাবলিসরিতা তুমি বইতে থাকো ।

   
( বাবলিসরিতা : গুজরাটের একটি নদীর নাম )

Post a Comment

2 Comments

  1. বিন্দু বিন্দু ইচ্ছের স্বপ্ন
    অপূর্ব লেখা দাদা

    ReplyDelete
  2. অপূর্ব সুন্দর

    ReplyDelete