নাহার আলম
ক্ষতের মহান বৈভবে কী করে পরাধীন নামক সরব শব্দের বিকট প্রতিধ্বনি শোনা যায় নিরীহ বোবা চিৎকারে, বিস্ময়ে শুনি তা-ও!
চলমান আবহে নিরেট বোবাকালা হবার চূড়ান্ত প্রতিযোগিতার প্রত্যক্ষ গ্লানিরা গোপন বাতাসে ইতিহাস গড়ার গল্প হতে চায়, অপ্রাকৃত প্রাণের গভীরে-
ভোঁতা মগজের কোষে একটাই প্রশ্ন রেখে হয় উধাও...
লজ্জায়...? না অপারগতায়...?
তা-ও বোঝা দায়!
তবুও তো বিদায়ের জড়তা নিয়ে বছরেরা আসে নতুনের শুভেচ্ছা নিয়ে গায়।


6 Comments
খুব সুন্দর
ReplyDelete'অপারগ'
ReplyDeleteঅপূর্ব লিখেছ দিদি
চমৎকার পরিবেশন বন্ধু।
ReplyDeleteঅনন্য লেখনী
ReplyDeleteছোট্ট ক'টি কথা - অন্তহীন গভীরতা।
ReplyDeleteআসুক শুভ নববর্ষ অনেক শুভ নিয়ে।
অনেক শুভেচছা সাজিয়ে দিলাম বোন অন্তর থেকে।
"গ্লানিরাা গোপন বাতাসে ইতিহাস গড়ার হল্প হতে চায়...." অনবদ্য দিভাই ❤❤❤
ReplyDelete