নাহার আলম



একটি প্রশ্ন সাথে কিছু বর্তমান
নাহার আলম 

ক্ষতের মহান বৈভবে কী করে পরাধীন নামক সরব শব্দের বিকট প্রতিধ্বনি শোনা যায় নিরীহ বোবা চিৎকারে, বিস্ময়ে শুনি তা-ও!

চলমান আবহে নিরেট  বোবাকালা হবার চূড়ান্ত প্রতিযোগিতার প্রত্যক্ষ গ্লানিরা গোপন বাতাসে ইতিহাস গড়ার গল্প হতে চায়, অপ্রাকৃত প্রাণের গভীরে-
ভোঁতা মগজের কোষে একটাই প্রশ্ন রেখে হয় উধাও...

লজ্জায়...?  না অপারগতায়...?
তা-ও বোঝা দায়!

তবুও তো বিদায়ের জড়তা নিয়ে বছরেরা আসে নতুনের শুভেচ্ছা নিয়ে গায়।

Post a Comment

6 Comments

  1. 'অপারগ'
    অপূর্ব লিখেছ দিদি

    ReplyDelete
  2. চমৎকার পরিবেশন বন্ধু।

    ReplyDelete
  3. ছোট্ট ক'টি কথা - অন্তহীন গভীরতা।
    আসুক শুভ নববর্ষ অনেক শুভ নিয়ে।
    অনেক শুভেচছা সাজিয়ে দিলাম বোন অন্তর থেকে।

    ReplyDelete
  4. "গ্লানিরাা গোপন বাতাসে ইতিহাস গড়ার হল্প হতে চায়...." অনবদ্য দিভাই ❤❤❤

    ReplyDelete