নববর্ষ 
তন্ময় রানা

বিদায়ী চৈত্রের এলোমেলো হাওয়ায় 
ভেসে আসা,
মেঘেদের সাথে ভেসে,নতুন বছরের 
গন্ধ নিয়ে-
প্রতিবার এভাবেই বুঝি নববর্ষ আসেl 

আসে এক
নতুন আশা ও উদ্দীপনায় l
চূর্ন হয় সব- 
পুরাতন জরাজীর্ণ,প্রকৃতির আনাচে কানাচে-
যেখানে যা'আছে যতোl 
দূর হয়ে যায় বুঝি সব,কাল-বৈশাখীর,
সে প্রবল ঝড়ে l 

আকাশে বাতাসে আজ অকাঙ্খিত এক মারণ ভাইরাসের ছোবল !
নববর্ষের আঙিনায় বইয়ে চলে ক্রমাগত 
মরণের প্লাবন !

এ'নববর্ষে সবাই তাই দিশেহারা !
দিশেহারা বুঝি,
বৈশাখে বিকশিত যতো আমের মুকুল l

তবুও আমি থাকি অপেক্ষায়, 
আসুক একটা -
দলবদ্ধ গণ-চেতনার ঝড়,
আর তাতে,
ধুয়ে মুছে যাক সব বিষেদের চাক l

আসুক ঝড়ের পর সেই স্নিগ্ধ শীতল,
স্নিগ্ধতা মাখা গোধূলি বিকেলl 

আসুক নতুন এক ভোর,
পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, 
আর বৈশাখী-
আমেজে মজে,আকাশে বাতাসে আবারও,
পৃথিবী বুকে নববর্ষের সেই রিনিঝিনি বাজুক  l