বেজোড়
দীনেশ কুমার আগরওয়াল
"এক প্রেমিকের হতাশা। বিয়ে ঠিক হয়েছিল। কোরোনার কারণে পিছিয়ে গেল। "
কোথায় গো তুমি, ওগো মোর মনি
অপেক্ষা রত এই দুঃখো মন
কবে হবে দেখা, বলো হে মোর প্রীতা
মন যে হয়েছে তব শরন।
পারিনা যেতে সেথায়, তুমি আসোনা হেথায়
কেন ডাকো শুধু মন রাখিতে
নিয়ন্ত্রণ হারিয়ে মন, করে শুধু আনচান
পারিনা কেন আমি মাতিতে।
কত দিন গেল বয়ে, প্রেম গেল ক্ষয়ে ক্ষয়ে
ফুরিয়ে তো যায়নি তবু
কি করিব হায়, দুরে থাকা মহা দায়
মিলনের বাজনা টা বাজবে কি কভু।
বসে আছি আশা নিয়ে, রেখেছো যেন মোরে কিনে
পারিনা যে তব ছাড়া বাঁচিতে
বোঝোনা এই মর্ম,
প্রেমের গভীর কর্ম
তব ছাড়া পারিনা আর থাকিতে।
বসন্তের মধুরতা, বিষন্ন হল হেথা
পারিনি তোমায় আমি রাঙাতে
তুমি ঋতুরাজ, শেষ পথে আজ
উহারে পারিলে না দেখাতে।
মিলনের কথা ই ছাড়ো, দেখা পাওয়া ই অতি বড়
জানিনা লেগেছে কার নজর
তব ছবি পানে, তাকিয়ে সর্বক্ষণে
জোড়া হয়েও, হয়েছি যে বেজোড়।


1 Comments
অপূর্ব অপূর্ব অপূর্ব
ReplyDeleteমুগ্ধতা