সঞ্জয় মুখোপাধ্যায়



চোদ্দশো সাতাশ
সঞ্জয় মুখোপাধ্যায় 

এমন একটা বর্ষ এলো ঘুরে
গোমূত্র খাচ্ছে লোকে আনন্দে  পেটপুরে,

বলের মতো ভাইরাস আর  মাইলি সাইরাস
বাঙালির  চেতনাজুড়ে  আর সব করে বাইপাস,

কোথায় গেল টপ্পা ঠুংরি লুচি পাঁঠার টেংরী
এখন রাতের পানশালাতে  রংবেরঙের চিঙড়ী,

বদলে যাওয়া আকাশ ভরে হুক্কা বারের  বাতাস
 স্বাগত জানাই সব বাঙালির 'চোদ্দোশো সাতাশ'।

Post a Comment

5 Comments