বর্ষবরণ
সঞ্জয় কুমার দাস
চারিদিকে ঘনঘটা পুরনো বিদায়,
ফি-বছর বৈশাখেতে শুভেচ্ছা জানাই।
এক বর্ষপূর্তি শেষে নববর্ষ আসে,
বৈশাখের আগমন বসন্তের শেষে।
চাতক হয়েছে প্রিয় এ বোশেখি দিনে,
তাকায় কাতর হয়ে মেঘমালা পানে,
দিন যায় দিন আসে এভাবে বছর,
যাতনার কথা কেহ রাখে কি খবর?
পুরনো বিষাদ ভুলি বুক বাঁধি আশে,
আঘাত-বেদনা যত রাখি চৈত্র মাসে।
জীবন-মরণ মাঝে নূতনের হাঁকে,
সাজাই বরণডালা বৈশাখের ডাকে।
মানব-হৃদয়ে জাগে নব সম্ভাষণ,
এসো হে বৈশাখ তুমি করো পদার্পণ।


2 Comments
নববর্ষ আসুক নব রুপে
ReplyDeleteদারুণ
ReplyDelete