তুষে ঢাকা ব্যাকরণ
এই মানুষগুলো এরকমই চলেফেরে
এই মানুষগুলো এরকমই কথা বলে ,
ব্যর্থ হয়ে যাওয়া মানুষকে বোকা বানায় দিনরাত
সোধন করেনি জীবনকে যাঁরা ; তারা কারা ?
ঐ সাহেব আর ঐ মেমসাহেবের দল ।
আমি বলবো ।ওঁদেরই কথা আজ বলবো বারবার
যাঁরা মূর্খ গরিবের সাথে করে স্বার্থের কারবার।
অর্থই ওঁদের পুত্র,অর্থই ওঁদের সন্তান,
অর্থই ধ্যান ,অর্থই ওঁদের জ্ঞান ।
অর্থের সাথে ক্রমাগত যাঁদের হয় বসবাস
তবুও অর্থের কথা ভেবে
অনর্থের সাথী হয়ে সাজে চূড়ান্ত পিশাচ ।
খবরদার ,খবরদার পিশাচ ওঁদের বলোনা কেউ,
লোকসমাজে সাজিয়ে রাখা ঐ মুখোশ মালায়
গাঁথা আছে ওনাদের ইজ্জতের ঢেউ ।
মানুষের লাগি রাস্তা গড়ে
হেঁটে যায় তাতে পশুর দল ,
আসে ভোট; নির্মাণ হয় শোধ
নির্মাতার শ্রমের প্রয়াস কখনো হয় বিফল ।
শূন্যে ভাসমান শব্দার্থ খোঁজেনি কোন অর্থ
মানুষ সব সাধারণ ছুটে যায় অকারণ,
জলজ মগজ পুরাতন স্রোত ,তুষে ঢাকা ক্রোধ
আবিস্কার করে নব ব্যাকরণ ।


1 Comments
অনেকদিন পর ভাইয়ের লেখা পড়ার সুগ পেলাম,খুব ভালো লাগলো,শুভেচছা রইলো
ReplyDelete