লীলা খেলা
জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে
তফাৎ শুধু এটাই আগে আর পরে।
প্রাসাদে যে বাস করে চিরস্থায়ী নয়
পর্ণকুটিরে যে বাস করে সেও নয়
যে নিরাশ্রয় ঘুরে বেড়ায় সেও নয়।
একই সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই
জীবন কাটে বিভিন্ন ভাবে
কারো আশে পাশে বিলাসিতার ছড়াছড়ি
কেউ সামান্য আশায় করে কাড়াকাড়ি
কেন এত অবিচার ?
কেউ জন্মায় রাজপুত্র হয়ে
কেউ জন্মায় কাঁটার পরে
কেউ জন্মায় সর্বসুখ সাথে নিয়ে
কেউ জন্মায় দুঃখের বোঝা বহিবারে
অভাব কাকে বলে কেউ জানেনা
অভাব করো পিছু ছাড়েনা
কেন এত অবিচার ?
সারাদিন যখন কেউ তপ্ত রোদে হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য কিছু উপার্জন করে।
ঠান্ডা ঘরে দিন কেটে যায় করো টাকার বান্ডিল
সাজাতে।
করো রাতের ঘুম উড়ে যায় দুশ্চিন্তার সাগরে
নিশ্চিন্তে ঘুমায় কত মানুষ মিষ্টি স্বপ্নের ঘোরে।
কেন এত অবিচার ?
করো দোষ ত্রুটি চাপা পড়ে টাকার জোরে
সামান্য দোষে কেউ জেলে পচে মরে।
কারো বাড়ি খাবার বেশি হয় কাঁড়ি কাঁড়ি
ডাস্টবিনে ফেলা হয় কুকুর বিড়াল খায়
কারো পেট ভরা ভাত জোটেনা ক্ষুধার্ত অবস্থায়
দিন কেটে যায়।
কেন এত অবিচার ?
মানুষ হয়ে জন্মালেও অনেকে জীবনের স্বাদ পায়না দুঃখ কষ্ট তাদের পিছু ছাড়েনা।
কোন শখ তাদের মেটেনা বিলাসিতার দেখা পায়না কোনদিন ।আকাশে বিমানকে উড়তে দেখে দূর হতে কাছে যাওয়ার সামর্থ থাকেনা।বড় সড় অনুষ্ঠান হয়তো দেখে টিভিতে ছুয়ে দেখতে পারেনা।
কেন এত অবিচার ?
ধনী দরিদ্রের প্রভেদ হাজার থাকলেও একটা
জায়গায় শুধু সুবিচার হয়।চিকিৎসার অভাবে অনেকে মরলেও চিকিৎসার জোরে অমরত্ব কেউ পায়না। মৃত্যুকে কেউ আটকাতে পারেনা।
একটা কেন সুবিচার ?
ঈশ্বরের লীলা খেলা বোঝা বড়ো ভার
তাঁরই ইশারায় চলছে জগৎ সংসার।
মানুষ কাঠের পুতুল সুতো বাঁধা তাঁর হাতে
অনবরত ঘুরছি সবাই অদৃশ্য ঘূর্ণিপাকে।


0 Comments