সোমা মুখার্জী




মুক্তির আশে

শহরের এই শৃঙ্খলে বাঁধা বন্দী সে এক  প্রাণ
একটু  ছুটি  পাবার    তরে        আকুল      পরান।
শহর ছেড়ে হঠাৎ দূরে খোলা এ প্রান্তরে
স্বর্গসুধার পায় সন্ধান   ক্লান্ত হৃদয় ভ'রে।
অন্তর মাঝে প্রার্থনা উঠে বাজি।

নীল আকাশের উজ্জ্বল হাসি  ছড়ায় ধরার পরে,
মন খুশি হয়  যখন হৃদয়  পূর্ণতাতেই   ভরে।
হতাশা কোথায় দূরে ভেসে যায়  সবুজ ঘাসের বনে,
বই পড়ে আর একমনে শুধু   প্রকৃতির গান শোনে।

সন্ধ্যায় ফের   ঘরে ফেরা ,  মনে নানা ছবি থাকে আঁকা,
মেঘ-ভেসে-চলা  আকাশের নীচে একাএকা শুয়ে থাকা।
মন শুধু ভাবে কেন সেই ক্ষণ    এত দ্রুত গেল ঝরে
অশ্রুর সম মুক্তা হয়ে সে        ঝরিল ধরার পরে।।

( আমার "কালস্রোতে" কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা কবি-জন কীটস্
মূলকবিতা-টু ওয়ান হু হ্যাজ বিন
লঙ ইন সিটি পেন্ট)

Post a Comment

4 Comments

  1. আমাদের অনেকের স্কুল পাঠ্য জন কীটসের এই বিখ্যাত কবিতার বাংলা ভাব তথা ভাষানুবাদ এক নতুন রসসঞ্চার করল মনে । কবিতাটিক্ একটি নতুন স্তর এ মাত্রায় খুঁজে পেলাম ।

    ReplyDelete
    Replies
    1. অনুপ্রাণিত হলাম । সাথে থাকার অনুরোধ রইল...

      Delete
  2. আমাদের অনেকের স্কুল পাঠ্য জন কীটসের এই বিখ্যাত কবিতার বাংলা ভাব এবং ভাষানুবাদ এক নতুন রসসঞ্চার করল মনে । কবিতাটিকে একটি নতুন স্তরে এবং নতুন মাত্রায় খুঁজে পেলাম ।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত..

      Delete