মহুয়া গাঙ্গুলী



আজ ফাগুনে

প্রকৃতি সেজেছে আজ ফাগুনের রঙে
কৃষ্ণচূড়ার লালে আর পলাশে শিমুলে....
আবির ছুঁয়েছে দেখো আকাশে বাতাসে
বসন্ত এসেছে বুঝি রাঙা বধূ বেসে ।

শীতের রুক্ষতা আর পাতা ঝরা দিন
মুছে গেলো সব আজ যা ছিলো মলিন ,
বসন্তের দূত শোন কুহু কুহু রবে
ঋতুরাজের আগমন বার্তা এনেছে যে বয়ে ।

কোন সে যাদুকাঠির মায়ার পরশে
পুনরুজ্জীবিত প্রকৃতি যেন হাসছে হরষে....
প্রেমের মন্ত্রে সম্মোহিত এ নব ধরায়
দোল উত্সবের রঙের জোয়ারে ভাসায় ॥


Post a Comment

0 Comments