"দুঃস্বপ্ন "
কৌশিক গাঙ্গুলি
বেঁচে থাকার মহড়া দিতে দিতে একদিন আমরা শ্রেষ্ঠ কাপুরুষ যোদ্ধা হয়ে উঠবো , যতরকম ধান্দাবাজি বুঝে স্বার্থপরতার মেডেল বুকের মাঝে আটকে যৌনতার জয়ধ্বনি দিতে দিতে একশো আটটা নিমপাতা দান করবো সততাকে । একদিন সব প্রকার ধূর্তরা খাবি খেতে খেতে এমন ঢেকুর তুলবে যে নারদও লজ্জা পাবে .., একদিন সমস্ত দুনম্বরীরা একসাথে পাপ নদীতে চান করতে করতে আহ্বলাদে হুটোপুটি ও কামড়াকামড়ি এবং কিছুটা চাটাচাটি সমেত খুঁজে পেয়েছিল অরাজকতা । তারপর একদিন আমরা বোকার মতন সব মুখগুলোর মুখোশ ও আচরণের ভড়ং সমেত হারিয়ে গেলাম এ গলি থেকে অন্য চোরাগলিতে , এদিকে ধীরে ধীরে কুয়াশা ,কালো ধোঁয়ারা অন্ধকার করে দখল নিচ্ছে মানুষের বিবেক আর বোধ । -


3 Comments
দুর্দান্ত
ReplyDeleteসততায় নিম পাতা দান
ReplyDeleteঅপূর্ব বললেন পাঠে
মুগ্ধতা
খুব সুন্দর
ReplyDelete