আহ্বান
আরতি ধর
বিদায় বেলায় দিয়ে গেলে
কিছু টা লজ্জা
কিছু টা আতঙ্ক
ঝরে পলাশ, রাঙায় ধূলিময় পথের শেষ প্রান্ত পর্যন্ত
কোকিল বুঝি খানিকটা ক্লান্ত!
শেষ বলে কিছু হয় না
শেষ দিয়ে যায় শুরুর বার্তা
যেমন মুকুল পরিনত হয় আম এ,,,,
নতুন আসছে
প্রত্যাশা বাড়ছে
সে প্রত্যাশা কতখানি পূর্ণতা পাবে
জবাব আগামী দেবে,,,,
তৈরি থেকো
একরাশ নতুন প্রত্যাশা কে মচকে দিতে পারে অনাহুত কালবৈশাখী এসে,,,,
তৈরি থেকো
কাউকে অ-শ্রদ্ধা করতে গিয়ে উৎশৃঙ্খল ঢালতে পারে
নিজের মুখে খানিকটা কালি,,,
তৈরি থেকো
দিনের পর দিন আশায় বসে থাকা বেকার বেছে নিতে পারে কোনো বিকল্প পথ,,,,
তৈরি থেকো
কন্যা শিশু ও সরলতা টুকু হারিয়ে ফেলতে পারে নির্মম বাস্তব দেখে,,,
তবুও আশা
তবুও বুক বাঁধা
ভাবনা গুলো ভুল প্রমাণিত করো গো নতুন
প্রতি টি অন্তরে দিও নব চেতনা,,,,
বর্ষ বিদায় পালা
সাজবে বর্ষ বরন ডালা
সে ডালায় শোভা পাবে
নব পল্লব।
মঙ্গল ঘটের ওই স্বস্তিক চিহ্ন টা নিয়ে আসে যেন
খানিকটা স্বস্তি এ ধরণীর প'রে,,,,,,,


5 Comments
খুব সুন্দর
ReplyDeleteঅপূর্ব ছান্দিক লেখা
ReplyDeleteআরো একটি প্রাণ সঞ্চার করা কবিতা।
ReplyDeleteখুব সুন্দর মন ছোঁয়া লেখা
ReplyDeleteখুব সুন্দর উপস্থাপনা।
ReplyDeleteঅনেক শুভ কামনা পাঠিয়ে দিলাম বোন নববর্ষে।