কৌশিক গাঙ্গুলি



"দুঃস্বপ্ন "   
কৌশিক গাঙ্গুলি 

বেঁচে থাকার মহড়া দিতে দিতে একদিন আমরা শ্রেষ্ঠ কাপুরুষ যোদ্ধা হয়ে উঠবো , যতরকম ধান্দাবাজি বুঝে স্বার্থপরতার মেডেল বুকের মাঝে আটকে যৌনতার জয়ধ্বনি দিতে দিতে একশো আটটা নিমপাতা দান করবো সততাকে ।   একদিন সব প্রকার ধূর্তরা খাবি খেতে খেতে এমন ঢেকুর তুলবে যে নারদও লজ্জা পাবে ..,    একদিন সমস্ত দুনম্বরীরা একসাথে পাপ নদীতে চান করতে করতে আহ্বলাদে হুটোপুটি ও কামড়াকামড়ি এবং কিছুটা চাটাচাটি সমেত খুঁজে পেয়েছিল অরাজকতা । তারপর একদিন আমরা বোকার মতন সব মুখগুলোর মুখোশ ও আচরণের ভড়ং সমেত হারিয়ে গেলাম এ গলি থেকে অন্য চোরাগলিতে , এদিকে ধীরে ধীরে কুয়াশা ,কালো ধোঁয়ারা অন্ধকার করে দখল নিচ্ছে মানুষের বিবেক আর বোধ । - 



Post a Comment

3 Comments

  1. সততায় নিম পাতা দান
    অপূর্ব বললেন পাঠে
    মুগ্ধতা

    ReplyDelete