বিপন্ন মানবতা
নয়ন মণি মিশ্র
বিপন্ন বিশ্ব
চৌদিকে নীরব সন্ত্রাস,
স্তব্ধ ধুলোর কার্নিভাল
মৃত্যুর বিভীষিকা.....
সেখানে বর্ষবরণ যেন
উপোসী উদরের বিলাসীতা।
দিন প্রতিদিন
সারা বিশ্বে
অচেনা শিহরণ।
কোকিলের ডাকে
আমের মুকুলে
নতুনের ছোঁয়া.......
কিন্তু
মন আজ ক্ষোভিত
আনন্দেরা
দিশেহারা,
বিপন্ন সভ্যতা
অসহায় মানবতা.....
করোনা আতন্কে
নেই প্রাণের উন্মাদনা
নেই নবান্নের মাদকতা।


2 Comments
অপূর্ব লেখা
ReplyDeleteদারুণ
ReplyDelete