নববর্ষ
শংকর ব্রহ্ম
চুপ,কোন কথা বলো না
সময় ফুটছে,ফুটছে ফুল
নতুন বছর আসছে বলে,
দুঃখ বিষাদ ভুলতে হবে,
পুরনো দিন যাছে চলে।
নতুন পোষাক নতুন ধানে
নতুন গানে নতুন টানে,
নতুন আলাপ নতুন মানে
বলছে পাখি গানে গানে,
ডাকছে ফড়িং গাছের কানে।
নতুন বছর আসছে বলে
দুঃখ বিষাদ ভুলতে হবে,
কিন্তু বল কেমন করে?
২).
আসছে বলেই নতুন বছর
বুঝি লাফাচ্ছ খুব মনে,
সেই আনন্দ ছড়িয়ে দিচ্ছ ডেকে জনগণে
ভাবছ না তো থাকবে যে কে
রইবে না কোন জনে।
এই কথাটা ভাবার সুযোগ
দিচ্ছে নাকি মন,
আসছে বলেই নববর্ষ
ফুরাচ্ছে এ'জীবন।
নতুন বছর আসবে যাবে
তাতে তোমার আমার কি?।
আমরা তো পুরনো সেই
গড্ডালিকার প্রবাহেই ভাসছি।


2 Comments
অপূর্ব ছন্দ
ReplyDeleteদারুণ
ReplyDelete