শুভ্রাপাল
চৈতালি নিশি বিদায়ের ক্ষনে –
দাওয়ার রেলিং ছূঁয়ে আনমনে,
শুনি কোকিলের কুহু রব ;
মধুর মুগ্ধতায় নিশ্চুপ হয়ে আছে সব ।
আঁখি মুদে উপভোগ করি সেই কুহুতান ,
ভাবি মনে একি বিদায়ী সম্ভাষণ ; নাকি
নব বৈশাখী আবাহন .....
নতুন প্রভাতের নব অরুণ ছটায় ,
শুদ্ধ প্রভাতী স্নানের ঘনঘটায় –
নব বস্ত্র পরিধানে আনন্দ জাগরণ ,
হালখাতার উপাচারে ছোটে কারবারি মন ।
সৃষ্ট সুখের মিষ্টি মুখেতে করি নববর্ষকে বরণ ।
কবি গুরুর গানে মেতে প্রভাত-ফেরি ,
নারী কলেবরে সাদা শাড়ি লাল পাড় ,
পুরুষ পড়ে ধুতি-পাঞ্জাবি , চেষ্টা চলে –
পুরোদস্তুর বাঙালি হয়ে উঠবার ।
বহুপদে জমিয়ে মধ্যাহ্ন ভোজন ,
চাই ভোজে পঞ্চ উপাচার ,
নাচে গানে মেতে সান্ধ্য জলসা –
পরিশুদ্ধ চেতনার উৎসবী সংসার ।
সকল নিরাশার দিয়ে জলাঞ্জলি ;
নিষ্কলুষ প্রাণে গাই- পুণ্য দিবসের জয়গান,
দু’হাতে বিলাই প্রীতি ও শুভেচ্ছা –
শুভ নববর্ষের শুভ কামনা অফুরান ।।


4 Comments
খুব সুন্দর
ReplyDeleteনববর্ষ ফিরুক নব রুপে
ReplyDeleteঅপূর্ব লিখেছ দিদি
খুব সুন্দর বর্ষণের নবরুপ
ReplyDeleteঅনবদ্য বর্ষ বিদায় ও বর্ষ বরণ এর কাব্যকথা।
ReplyDeleteনববর্ষের অনেক অনেক শুভ কামনা পাঠিয়ে দিলেম বোন।