হামিদা আক্তার শিল্পী


নব রুপে নববর্ষ
হামিদা আক্তার শিল্পী

একটি সকাল নতুন আশা
কিছু স্বপ্ন ভালবাসা
ছোট্ট ছোট্ট প্রাপ্তির রোমাঞ্চকর অনুভূতি
নতুন আবেশে নতুন আগমনে

নতুন প্রাণে জাগুক সারা
নতুন আলোয় জীবন পথে
আসুক ফিরে নবরুপে নববর্ষ সবার জন্য

অতীতের শিক্ষা নিয়ে
 বিলিয়ে দেই সবার মাঝে
নতুন শক্তি সূর্যোদয়ে রঙিন দিনের হাতছানিতে

দুঃখ গুলো মুছে দিয়ে
আঁধার শেষে সোনাঝরা সূর্য্য হাসে
উথাল-পাথাল মাতাল হাওয়া
পলাশ ফুলে রক্ত রাঙা
পানকৌড়ির ডুব সাঁতারে নায়ের মাঝির পালে হাওয়া

দল- মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে ভালবাসার পরম মমতায় নববর্ষ বরণ করি
নব চেতনায় এগিয়ে গিয়ে দৈন্যতা নয়
মানবতার নতুন দিশায় নববর্ষ আসুক ফিরে বছর ঘুরে
শুভ নববর্ষ নতুনরূপে।


Post a Comment

3 Comments