সালতামামি
অমিয় মল্লিক
ভালবাসাও ফিকে হয়ে যায়
সময়ের ক্যানভাসে,
উদয়ের পথে হাঁটি অসহায় --
কি দারুণ অভ্যাসে!
****
হারিয়ে যাওয়া পথের প্রান্তে
ধূসর ধূলো ওড়ে,
মুঠো মুঠো ছাই আকাশে যেন--
কোথাও লাশ পোঁড়ে!
****
কুসুমকলি যায় ঝরে যায়
গহীন বিষাদ খাদে,
ফুটে ওঠে বর্ণিল নগ্নচিত্র--
ক্ষতচিহ্ন চিরকলঙ্কী চাঁদে!
****
খুঁজে খুঁজে নিয়ে আসে কে আর
অচেনা জগৎ, বৃষ্টির খবর,
স্বপ্নের যাত্রাপথ?
ভেসে ভেসে যায় সুঠাম বাতাস,
বিদ্যুৎরেখা,মাধুকরী জেদ,
আর মৃত্যুঞ্জয়ী শপথ!


2 Comments
অসামান্য ছন্দ
ReplyDeleteপাঠে মুগ্ধতা
খুব সুন্দর
ReplyDelete