স্মৃতি বেগ বিশ্বাস
চলতি বছর শেষ হয়ে গেলো বিপদ-সীমায় দাঁড়িয়ে
জানিনা আমরা কীভাবে যাবো যে দুর্যোগটাকে পেরিয়ে!
সাল গণনায় এলো তো নবীন নিয়মের পথ ধরে
'করোনা'র ত্রাসে রাখবো কী করে মঙ্গলঘট ভরে'?
'এসো হে বৈশাখ' কবির ভাষায় বলি সমাদর-বানী
সুখ,দুখ,ভয়,মৃত্যু সবই তো জীবন-প্রবাহ মানি।
বৈশাখ মাসই নববর্ষের শুরু করে পথচলা
সমারোহে তাই তাকেই সকলে পরাই বরণমালা।
নববর্ষ নবমহিমায় জাগুক মানুষ-মননে
নতুন বছর করো সমাদৃত সুচেতন অনুরণনে।
'করোনা' ব্যাধি হোক পরাজিত মানুষের উদ্যোগে
নবীনের ডাকে ভরুক আঙিনা আনন্দ-উৎসবে।
আতঙ্ক আর উৎকণ্ঠায় বন্দী তো জনগণ
তবুও নবীন বাংলা বছর পাবে তুমি আবাহন।
শঙ্কাবিহীন দিন-ক্ষণ-মাস আনো যদি নববর্ষ
আয়োজন-ভরা সমাবেশ দেবে মানব-জীবনে হর্ষ।


4 Comments
একরাশ মুগ্ধতা
ReplyDeleteঅপূর্ব ছন্দ
দারুণ
ReplyDeleteঅপূর্ব
ReplyDeleteভালো ভাবনা
ReplyDelete