সোনালী দাস সরকার


ভূগোল পরিবর্তনে
 সোনালী দাস সরকার

নব ঋতুর তাঁত চৈত্র বুনছে
ষোলকলা পেরোতে মিহি সুতায় মুড়ে!
ছিন্নভিন্ন জোর,কুন্ডলী জটলা
অসম্ভব ছাড়ানো তাকে রাখা আবার জুড়ে! 

পাথুরে দৃষ্টি ভাঙবে  জলস্রোতে কবে 
মধুকর ডিঙা ভাসিয়ে যাবো চাঁদের নাভিমূলে
জোয়ার ভাটার খোঁজ মৈথুনঋতুতে নেবো না
আগের ব্রম্ভ তিমির সূর্য ঝলসানো মুখ নেবো চেয়ে।

তীরে ভেসে যেতাম একপশলা পড়ার আগে
ভয় গুলি শূন্য জাগরিত জয়ের সেতু বুঝে
অছিলায় মুদ্রা দিত প্রিয় প্রকৃতি যখন
বিহ্বলিত আঁড় ভাঙায় খুশি হতাম অহেতুক দেখে!

করুণা করছে লায়লা ফণী, কীটাণু ভূকম্পন 
ঋতু সতী হয়ে অসতীত্বপনা বসন্তে
প্রতিটা দিন সত্তার শূন্যতায় কেটে যাচ্ছে
পরমানন্দ ভূগোল পরিবর্তনে আমাদের!!



Post a Comment

1 Comments