পাঁজরে বেড়ে ওঠে ক্যাকটাস
ঋদ্ধি ঘোষ
সম্ভবত বাস্তুভিটার দরজায় এখন ঝলসানো বাদুড়
জানলা খুলতেই ,
একটা রহস্যজনক ঘোড়া, ঝাঁপ দিল আগুনে ।
পাঁড় জুয়াড়ীদের নিঃশ্বাসে বিন্দুমাত্র নড়ে ওঠেনি শিরদাঁড়া
বোঝেনি কেউ ক্ষয় আর ক্ষুধা...
ওরা জেনেছিল বিবর্তনের নাম বহুরূপী নেকড়ে ।
ক্ষোভও জন্মায়নি
শুধু কাঠবিড়ালীর বাসায় ; নখের আঁচড় দেখে যে বাঁশিবাদক ফিরে গেছে
সেও নাকি এক মুক্তিযোদ্ধা...!
যারা ভুলে গেছে বেতো ঘোড়ার আস্তাবল আর স্তনের তৃষ্ণা
ভুলে গেছে অন্ধকার গলির বাতিওয়ালাকে
তারাও জানে,
নগ্ন অভিশাপের রাতে ঋতুমতী মেয়েটা উল্কিকেটে বিশ্বাস এঁকেছিল
এখন কুচকাওয়াজের শব্দ এলেই,
পাথুরে দেওয়ালে বাঁশির ছায়া পড়ে...!
দু'চারটে চড়াই অনাবৃষ্টির মাটিতেও ছড়িয়ে দিয়ে যায় শস্যবীজ...


10 Comments
অসামান্য লেখা
ReplyDeleteঅনবদ্য প্রকাশ কবি ।অসাধারণ!!!
ReplyDelete"শুধু কাঠবিড়ালীর বাসায় নখের আঁচড় দেখে যে বাঁশি বাদক ফিরে গেছে,
সেও নাকি এক মুক্তিযোদ্ধা" - কালজয়ী লাইন!
অসাধারণ
ReplyDeleteঅসাধারণ লেখা ❤❤
ReplyDeleteঅসাধারণ লেখা ❤❤
ReplyDeleteঅসাধারণ লেখা ❤❤
ReplyDeleteঅনন্য লেখনী
ReplyDeleteসম্ভবত বাস্তুভিটার দরজায় এখন ঝলসানো বাদুড়
ReplyDeleteচমকে উঠেছিলাম এ অসুখের দেশে
ঋতুমতী মেয়েটা যখন বিশ্বাস আঁকে
রৃদ্ধির লেখা আমার সব সময়ই আমার ভালো লাগে। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। অপকটে স্বীকার করতে দ্বিধা নেই যে আমি সবটা যে বুঝতে পেরেছি তা হলফ করে বলতে পারবো না। তবুও মনে মনে আবৃত্তি করলাম। এবং আমি আমার নিজস্ব কণ্ঠস্বরেই চমকে উঠলাম।
ReplyDeleteএকদম।
ReplyDelete