নববর্ষের নতুন সকাল
মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী
এসো , তুমি আমি হাঁটুগেড়ে বসব সবাই
প্রার্থনার পর প্রসারিত করে দেব
মুঠি খোলা উন্মুক্ত দুটি হাত - -
এখানেই __
উৎকন্ঠার কালো আস্তরণ সরে বারবার
ঝলমলে হয়েছে কিরণ ,
ধীরে ধীরে ঢেকে গেছে ছায়া গাছের স্মৃতি ।
শীতঘুম কেটে গিয়ে গোলাপি হাসিতে মায়াময় হয়েছে পৃথিবীর নতুন সকাল।
জানি , সব আলো নেভেনা কখনও
অন্তরালে প্রদীপ্ত থাকে প্রদীপের শিখা ,
সিক্ত যতক্ষণ মৃদু হেসে জ্বলে নিরন্তর ।
আমিও আশায় আছি ,
চৈত্র প্রহর কেটে গেলে শান্ত পৃথিবী , ফিরে আসবে নতুন সকাল।


4 Comments
নববর্ষ ফিরুক নব রুপে
ReplyDeleteবাহ্ দারুণ প্রকাশ
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteঅপূর্ব সুন্দর শান্ত হোক পৃথিবী
ReplyDelete