শিবাজী সান্যাল


এস ১৪২৭
শিবাজী  সান্যাল

এবার উৎসব হয়নি বসন্তে
শিমুল , পলাশ , কৃষ্ণচূড়া ছিল ভীতসন্ত্রস্ত  
খোলা হয়নি গীতবিতান , নাচের নূপুর 
বাজেনি বেহালা , মৃদঙ্গ বা কোনো দাদরা
সমস্ত রঙিন  ফুল , শব্দ , জোনাকি আর  তারারা
অবাক্ তাকিয়েছিল নৈঃশব্দ্যের একই মিছিলে

এস ১৪২৭
এস এক শুদ্ধ রৌদ্র নিয়ে এই বৈশাখে
তোমার তপ্ত কিরণে স্নাত হোক এই সবুজ বিস্তার 
জানালায় দেখা দিক গৈরিক সীমাহীন আকাশ ,
সাতরঙ বর্ণালি , আনন্দে আবার মুখর হোক
                         এই  স্তব্ধ পৃথিবী ।

Post a Comment

4 Comments

  1. আহা, এই তো প্রাণ সঞ্চার। 💐

    ReplyDelete
  2. রামধনু উঠুক সবার মনে
    অপূর্ব লেখা দাদা

    ReplyDelete
  3. অপূর্ব মন ছোঁয়া

    ReplyDelete