রুদ্র বৈশাখ
নেপাল সূত্রধর চয়ন
দুরন্ত দাপটে এসো খোলা জানালায়
ঝাপটা হাওয়ায় দূর্বার
উন্মাদ ক্ষ্যাপাটে এসো কালাপাহাড়
পূর্ব,পশ্চিম, উত্তর, দক্ষিণ মাড়িয়ে।
চির যৌবনা অশান্ত শিব শম্ভুর ত্যাজে
প্রলয় নিনাদে ক্ষিপ্র তরঙ নৃত্যে
বিরহী কিশলয়, নব পত্র- পল্লব
ডাকিছে ঈশারায় প্রণয় বিহারে।
এসো উন্মাদ নিত্য তান্ডব রাজ
ভীম রণরঙে তছনছ করো নব সাজ
শান্ত স্নিগ্ধ বেশে সোহাগ আবেশে
হে রুদ্র, চিরযুবা ধরায় এসো প্রেমিক বেশ।
তাথিয়া মথিয়া যত অন্যায়,অনাচার যত
ক্রোধে,আক্রোশে চূর্ণ করো সতত।


1 Comments
অপূর্ব লেখা
ReplyDelete