সুমিতা দাস


মন আমার স্বপ্নের ঘর 
 সুমিতা দাস 


কল্পনার সিঁড়ি ভেঙে ,
রোজ মনের ঘরে ভেসে বেড়ায় পালা বদলের রেশ।

প্রতিদিন চলে প্রতিযোগিতা, প্রতিদিন চলে যুদ্ধ,
প্রতিদিন কথারা বন্দি হয় উপহাসের ভাষায় ।

ক্ষতের দাগ মেটাতে মেটাতে নিজের ছায়ায় আহত হই নিয়মের গন্ডি মেপে।
তবুও,
আবেগী বর্ণমালায় খুঁজি প্রাণের উৎস।

জানতো, বেশ লাগে!
মায়াবী আলোর স্রোতে নিজেকে আবিষ্কার করতে,
হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে
 সময়ের কাছে গুছিয়ে রাখতে।
তাই,
প্রতিশ্রুতিগুলো আজ বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত।

গুমোট আঁধার পেড়িয়ে,
অভিমানগুলো আজ শিখে গেছে শুকনো বালুচড়ে আঁচড় কাটতে।

জীবনের প্রতিটি পাতায় মিশে আছে মুক্তির খোঁজ।
নির্বাক হয়ে দেখি,
নীল মেঘের বুকে স্থির ,
ইচ্ছে পূরণের ছবিটা।

সেদিন,
ভালোবাসার স্পর্শে মুখোমুখি বসে মনের অব্যক্ত কথারা নির্দিদ্ধায় বেড়ে ওঠে ,
আমার স্বপ্নের ঘরে!!

               

Post a Comment

4 Comments