অঞ্জনা চক্রবর্তী



নববর্ষের  প্রাক্কালে 
     অঞ্জনা  চক্রবর্তী 

খাজনা  আদায়ের  সুবিধার্থে
কৃষি  উৎপাদনের তাৎপর্যে
মোঘল  সম্রাট  আকবরের  হাতে
প্রবর্তন সৌর পঞ্জিকা  প্রণীত  খাতে |

আজও  সেই  নিয়ম  অব্যাহত
হালখাতার  মুখোশ  পরে ;
ঋতু  চক্রের  আবর্তে
প্রথম  মাসের  প্রথম  দিনে
পয়লা বৈশাখ  উদযাপনে  |

হয়তো  হারিয়ে  গেছে 
অফিসার  কর্মস্থানে
তবুও  একলা  বৈশাখে
একলা  না  করে
পাড়ার  দোকানের  সাজে
আজও  নববর্ষ  নিয়ম  মেনে |

ধর্ম  ভুলে  জাত  ভুলে
জাতীয়তা  রক্ষার্থে
মেতে  ওঠে  রাজ্যবাসী
কাঁটাতারের  বিচ্ছিন্নতা  হারিয়ে |

বাংলা  গান, বাংলা  কবিতা
বাংলা  পাঠ, বাংলা  সভ্যতা |
ইংরেজিটা  সরিয়ে  রেখে
বাংলা  পঞ্জিকা  হাতে  নিয়ে
মিষ্টি  খাওয়া , ইলিশ  ভাপিয়ে
নব  পরিধান  কায়ায়  উঠিয়ে |

ভোরের  ওই  নতুন  সূর্য
হিংসা-দ্বেষ  করে ত্যাজ্য
ঈশ্বর  কে  স্মরণ  করে
সারা  বছর  ভালোভাবে
যেন  কাটে  আনন্দে
ভালোবাসায়  বেঁধে  রেখে||

Post a Comment

10 Comments

  1. Replies
    1. ভাই... তোমার মন্তব্যে আমি আপ্লুত.. ভালো থেকো কবি

      Delete
  2. Replies
    1. Thank you মঙ্গল.... খুব আনন্দে দিন কাটুক

      Delete
  3. অসামান্য লিখলে

    ReplyDelete
    Replies
    1. অনুপ্রেরণা পেলাম দিদিমনি... ভালো থাকবেন আনন্দে থাকবেন

      Delete
  4. Didi ashadharo, great agia jao

    ReplyDelete
    Replies
    1. Thank you... নাম জানলে আরো ভালো লাগতো

      Delete
  5. ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইলো

    ReplyDelete