নববর্ষ
ডা. আসিফ রহিম
পুড়ে যাওয়া চৈত্র দাহে আসে নতুন যৌবন---
ঝরা পাতার রিক্ততায় জাগে সবুজের স্পন্দন!
সংক্রান্তির মেলা আর পুজো শেষে আসা নববর্ষ
দুল্কি চালে লজ্জার আবীর রাঙা ঠোটে
নতুন চলার পথে ভবিষ্যতের দিকনির্দেশনা আকে ৷
সানকিতে পান্তা ভাতে ইলিশ খাওয়ার ধুমে
কৃষকের পেশিতে ঘাম চিকচিক ফসল ক্ষেতের কাদায়৷
নাগরদোলায় চড়ে বৈশাখী হালখাতা খোলার দিনে --
একটু বাতাসার স্বাদে মিষ্টি মুখের নোলকদোলা স্বপ্নের ভাজে
গ্রীস্ম হাসে পুরানো বছরের সব জীর্নতা মুছে --
চারুকলার মঙ্গল শোভাযাত্রায় নারী পুরুষের হর্ষধবনির মাঝে।
রমনার বটমুলে কঠোর নিরাপত্তায় ছায়ানটের গানে,
কিংবা প্রখর রোদে শাড়ী আর পাঞ্জাবী পড়া যুগলের সুখের ভীড়ে।
নববর্ষ আসে
হাতপাখা চুড়ির বৈশাখী মেলার আয়োজনে
এসো হে বৈশাখ আর মেলায় যাইরে গানের সুরে
বস্তির ছেড়া পলিথিনের ফাকে জড়সড় ঘরে
পান্তা ভাতের থালায় উপোসী মনে।


2 Comments
অপূর্ব
ReplyDeleteদারুণ
ReplyDelete