মৃত্যুঞ্জয়ী
পারমিতা রাহা হালদার (বিজয়া)
জীবন কে জয় করি প্রতিদিন হঠাৎ করে বৃষ্টি আসে মনে ,
নীরবতা দক্ষিন হাওয়ার মতো বয়ে চলে মহাকালের সমীকরণে....।
জীবন যুদ্ধের জয় পরাজয় মৃত্যুর দোরগোড়ায় দীর্ঘ প্রতীক্ষায়,
আলগা করেছি বুকের পাঁজর মুখাপেক্ষী শুধু তোমার অপেক্ষায় ।
আলো কই ! হেঁটে চলেছি ছায়া শূন্য অন্ধকারে পথের বাঁকে,
বারবার পথ ভুলি সঠিক ঠিকানার খোঁজ না পেলে তোমার ডাকে ।
একা হতে হতে একাকী আজ পৃথিবীর কোলে আর্তনাদ মেশানো বুকে,
বিষন্নতার আগুনে জ্বলছে চাপা বেদনা গুমোট যন্ত্রণা আমার সুখে ।
সারাক্ষণ অন্ধকারে কোন সংজ্ঞা খুঁজে পাই না আমি,
সব ক্ষত উপেক্ষায় বেঁচে ফিরি অভয় দেয় অন্তর্যামী...।
জয় করেছি মৃত্যুকে,স্বমহিমায় ফিরে প্রতিবার হয়েছি জয়া,
সংগোপনে আশ্রিত সন্তাপে মৃত্যুকে ভ্রূক্ষেপ না করে নাম পেয়েছি বিজয়া...।


3 Comments
মৃৃত্যুঞ্জয়—বিজয়া
ReplyDeleteঅপূর্ব লিখেছ
অপূর্ব
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete