মহুয়া গাঙ্গুলী



অন্যভোর 
মহুয়া গাঙ্গুলী 

যান্ত্রিক শহর আবদ্ধ আজ স্তব্ধতার জালে, 
শব্দের তীব্রতা উচ্চতা খোঁজে না ডেসিবেলে! 
শব্দহীন শহর যেন হঠাৎ থমকে গেছে....
শহরবাসী ঘুমভেঙে দেখে কুসুমরঙা রবিরে
দুচোখ ভরে এ এক নতুন নীলাম্বরে। 

পাখিরা আজ বড্ড নিশ্চিন্ত যেন....
দূষণমুক্ত আকাশে তারা আনন্দে ভাসে , 
বৃক্ষরাজিতে প্রাণের সাড়া তাদেরই কলতানে
আর ঝিলের ধারে মাছরাঙা পানকৌরি....
ব্যাস্ত যেন আজ কী ভীষণ মহাভোজে ।

সমগ্র বিশ্বের এক কঠিন ভয়াবহ সময়ে....
একা প্রকৃতিই কেবল ভারী নিশ্চিত নিরাপদে
দুইহাতে জড়িয়ে রেখেছে সমগ্র ধরারে....
বিশ্বজোড়া হাহাকারের এহেন দুর্দিনে , 
এইটুকুই তো ভরসা আজ শহুরে জীবনে ,
আর অনভ্যস্ত সদা আশঙ্কিত ভীত মনে !


Post a Comment

8 Comments