অন্বেষা সরকার


নতুন দিন 
অন্বেষা সরকার

এমন করেও নতুন দিন আসে, 
যেমন করে অগ্নিস্নানে শুদ্ধ হতে হয় !
মনের মাঝের বিকার যখন আকার নিয়ে ফেলে, 
অহংকার আর অজ্ঞানতার আসন তৈরী হয় -
তখনি সেই পুরাতন বাধা,  পুরাতন খোলসে, 
আগুন ধরিয়ে উঠে আসা জরুরী হয়ে যায় |
অন্য চোখ, অন্য মুখ,  অন্য কোন রূপে, 
ছুঁতে হয় নতুন দিনকে নব্য সভ্যতায় |
সভ্যতা প্রকৃতির সাথে মিশে তৈরী হয়,  
বিশ্বাসঘাতকের নেই পরিত্রানের পথ |
চিতাভস্ম মেখে যেমন এসেছিলো কলিযুগ, 
কেজানে হয়তো সেইপথেই ফিরবে বিজয়রথ|
মৃত্যুহীন রূপান্তর অমৃতের সাজে না, 
সে কথা তো তোমার আমার সকলেরই জানা|
নতুন দিনের আগে আসে পাতা খসানোর রাত, 
আসছে প্রভাত নতুন ভোরের ওরে অমৃতপ্রাণা..

                   

Post a Comment

2 Comments