প্রতিমা বাসু



অশরীরী কথা
প্রতিমাবসু

যখনই ভূত ত্ত্ব নিয়ে আলোচনায় বসি অদ্ভুতুড়ে কোনো ঘটনা সামনে এসে যায় বা মনে পড়ে যায় তখনই মনে হয় এগুলো কাকতালীয় নয় তো?
এমনই এক ঘটনার কথা মনে পড়ে গেলো একাএকা নিজের সাজানো ফ্ল্যাটের সোফায় আধো আলোয় আধশোয়া হয়ে। ভাবছিলাম মানুষ এমনিতেই নিজের লোকেদের থেকে নানান কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভাইরাসের ত্রাসের আগে থাকতেই।
এখন আরও বেশী এত করোনা ত্রাসের জন্যে যেটুকু বা ছিলো তা ও গেলো বুঝি।
হঠাৎ চোখের সামনে মনে পড়ে গেলো এরকমই একাএকা আমি আারামবাগে, আমার মামা বাড়িতে গরমের রাতে দোতলায় একাএকা মশারির মধ্যে শুয়েছিলাম। বোধহয় একটু ফ্লু মত হয়েছিল, বাকী সব মামারা,, দিদিমা,,, মাসী পাশেই এক আত্মীয়ের মৃত্যুর পরে শ্মশান যাত্রায় চলে গেছিলো।
আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু দূরেই ঘরের মধ্যে আমার ছোটমামা আর ছোটো মাসীও শুয়ে পড়েছিল।
অদ্ভুত একটা উৎকট পোড়া গন্ধ নাকে এলো। আমি ছোটোমামাকে চেঁচিয়ে বললাম কিছু পুড়ছে কি না দেখতে। ও বললো,  না কিচ্ছু না ঘুমিয়ে পড় তুই।

গন্ধটা উৎকট হয়ে আমার নাকে আরও বেশী আসতেই আমি মশারী তুলে বের হতে যাবো, দেখি একটা মস্তো বাদুড় আমার সামনেই উড়ে আসছে। প্রানপন চিৎকারে ছোটমামা,  মাসী, দুজনেই দৌড়ে আসতে গিয়ে বাদুড়টাকে দেখেই ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলো।
আমি একা মশারীর মধ্যে আর বাদুড় আমার চারপাশে চক্কর কাটছে,,, বাদুড়ের চোখদুটো লালচে অন্ধকারে দেখতে পাচ্ছি। আমি চেঁচাতেও ভুলে গেছি সে সময় শুধু , মা, ওমা, বিড়বিড় করছি।
আর সেই উৎকট গন্ধ যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। সেই মুহূর্তে সব শ্মশান যাত্রী ফিরে এলো। দিদিমাও, আমি দেখলাম বাদুড়টাও আর নেই,,, গন্ধটাও নেই।
তাড়াতাড়ি নেমে এলাম নীচে। দিদিমা বললে, " এই শরীরে নামলি কেন? ছোঁয়া ছুঁয়ি লাগলে চান করতে পারবি না জ্বর গায়ে।"
হঠাৎ মৃদু সেই পোড়া গন্ধ টা। যে মারা গেছেন তার ছেলের গা থেকে পেলাম। দিদিমাকে বললাম এরকম পোড়া গন্ধ পাচ্ছিলাম ভীষণ, কিছু প্রদীপ পটদীপ জ্বালা ছিলো না তো?
দিদিমা বলল শ্মশান যাত্রীর গায়ের গন্ধ। ওরা মড়া পুড়িয়ে এলো তো গ্রামের শ্মশানে,, তাই।
ছোটোমামা আমার কাছে সরে এসে বললে, " তুই ঠিককথা বলেছিলি ঠিক এই গন্ধটা আমি বারান্দায় বেরিয়েই পেয়েছিলাম, সেজন্যই তোর কাছে আসছিলাম হঠাৎ ওই মস্ত বাদুড়টা পথ আটকালো বলে ভয় পেয়ে গেলাম। "
 পরের দিন পুরোটা শুনে বড়রা বললেন, "তোর ছোড়দাদুর সাথে তোর শেষ দেখা হয়নি তো তাই দেখা করে গেলো তোর সাথে একেবারে শেষ হওয়ার আগে।"
সত্যিই কি তাই? জানি না আজও,, অনেককিছুই জানি না তাই হঠাৎ কোনো একলা রাতে নিভু আলোয় মনে পড়ে যায় এমন অশরীরী ঘটনাবলী।।

Post a Comment

2 Comments