সোমা দাস



পরগাছা

নত হতে হতে একাত্ম হয়ে গেছি
ঢলানো বাবলা গাছটার
ছায়াদের সাথে, আর রাত হতেই
অন্ধকার গিলে নেয় দেহ!

আসলে শামুক জীবনের আত্মবিশ্বাসে
শ্যাওলা জমেছে বহুদিন, তাই
বেশরমের ন্যায় বারংবার
ধার করেছি অন্যের দেহ!

Post a Comment

0 Comments