আরতি ধর




বেলা শেষে

বাঁশের ঝাড়ে ফুলের দেখা মেলে
রক্ত জবা বন্ধ করে চোখ
ভরা পুকুরে পাথর ছোড়ে না কেউ
ছায়া দীর্ঘ থেকে হয় দীর্ঘতম,,,,,,

রাজপথের ধারে কুকুর ল্যাজ দিয়ে সাফ করে
আস্তানা বুঝি!
হোক না সাময়িক
তবুও,,,,

দূরে বিসর্জনের সুর কানে
চোখ প্রকাশ করে তার অভিব্যক্তি,,,

উত্তাল ঢেউ থামে অবশেষে
অসংখ্য পদ-ছাপ সাক্ষী হয়ে রয়ে যায়
কলতানের,,,,,

এক বুক নীরবতায় ভরা বালু চরে
মিশে যায় কিছু বেদনা,,,,



Post a Comment

2 Comments

  1. অনবদ্য অনুভূতির প্রকাশ বোন

    ReplyDelete