অতনু নন্দী



আমার অক্ষর মালা ভেসে যায়...
           
     
দুঃখিত কামনা নিয়ে মধ্য রাত্রির বিউগল রা একটা দুটো ইচ্ছা নিয়ে, বিষন্নতার চাদর ফেলে মোহ মধুর স্মৃতি র খোঁজে
চোখ রাখে ভোরের আলোয়... |
তখন মরা নদীও জেগে ওঠে |

ভালোবাসলে দুঃখ নদীও সুখের রোদ্দুর হয়ে ওঠে  |

সুপারি গাছের নিচে  ঝুলে থাকে মায়াময়
মুখ চোরা দিন, দশ মাইলের গন্ডি পেরিয়ে তারাও স্বপ্নে ঘেরা রোদ্দুর মাখতে বের হতে চায়, 
সেই সময় উদাস হাওয়ার মাঝে তুমি একটু স্তব্ধতা দাবী করো,
আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসি
দেখি তোমার চোখ ভর্তি জল, আমার অক্ষর মালা ভেসে যায় তোমার ভালোবাসায় |

Post a Comment

0 Comments