মা
মা, ছোট্ট একটু কথা
বুকের মাঝে লুকিয়ে রাখে
শত সহস্র ব্যাথা
কাল যে ছিল ছোট্ট খুকি
আজ সে হল 'মা';
এ সংসারে কি তার মূল্য
নিজেই জানে না।
মায়ের গর্ভে ঘুমিয়ে শিশু
কাটালো দশমাস
মনের মত করবো মানুষ
মায়ের বড় আশ
শিশু কাটালো দশমাস।
সংসারেতে যখন এল
মা ই তো শুধু সাথী
তবু মায়ের গর্ভে শিশু মাকেই
মারলো প্রথম লাথি।
তবু মা ই তো শুধু সাথী।
কোলে তুলে নিলেন মা
দিলেন বুকের সুধা;
কান্না থামায় শিশু,
তার মিটলো পেটের ক্ষুধা
শিশু পেল জীবনসুধা
সময় যখন এল শিশুর
হবে পরিচয়
মায়ের আগে বাবার ই
প্রথম স্থান হয়
শিশুর হলো পরিচয়।
মনের মত করবো মানুষ
ছিল এমন আশ
একদিন মা ই হারিয়ে ফেলে
এই বিশ্বাস।
কি ছিলো তার মনের আশা,
স্বপ্ন, বাসনা?
নিজেই ভুলে গেছে মা
আজ আর কিছুই জানে না।
ছেলে যদি বড় হলো,
হলো দশের এক,
সবাই বলে,"বাবা অমন্,
কার ছেলে তা দেখ্!"
বাবার ছায়ায় বসে মায়ের
গর্বে ভরে বুক
ভাবেন,"ছেলে আমার মানুষ হলো,
এ যে বড় সুখ"
এই সুখেতেই মজে মা
ভোলেন নিজের দুখ,
ভাবেন " এ যে বড় সুখ"
মেয়ে যখন বড় হলো
বিয়ের সময় তার,
শাস্ত্রমতে সম্প্রদানে বাবার অধিকার।
কেন পাবে না বাবার সাথে
মা ও সেই ভার?
এ তো সহ্য হয় না আর।
আর কতদিন থাকবে বুজে?
মুখটি খোলো মা,
এ দুনিয়ায় মূল্য কেউ
যেচে দেবে না।
ওঠো মাগো, জাগো তুমি,
জানাও অধিকার,
এ সংসারে দ্বিতীয় স্থান
নয়কো যে তোমার।।


0 Comments