কার্ল মার্ক্স এবং বাস্তুসংস্থান
পরিবেশ ছাড়া কোনো জীব বাঁচতে অক্ষম। পৃথিবী জৈব ও অজৈব উপাদানের সমন্বয়।প্রতিটি জীব তার পারিপার্শ্বিক পরিবেশ এর সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জীবন ধারণ করে। বাস্তুসংস্থান প্রকৃতপক্ষে জিব ও তার পারিার্শ্বিক জগতের এই আন্তর সম্পর্ক কেই তুলে ধরে।কিন্তু বর্তমান যুগে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পূর্ন সেটি হলো সমাজ ও পরিবেশের আন্তর সম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা।
বাস্তুসংস্থান বিষয়টি কতগুলি প্রেক্ষিত বর্তমান।
১. পরিবেশে দূষণ
২. প্রাকৃতিক সম্পদ গুলোর নিঃশেষ হয় যাওয়া।
৩.জন বিস্ফোরণ
৪.বাজারি অর্থনীতি দ্বারা জীবন ধারণ উপযোগী অর্থনীতির ধ্বংসী করণ।
বাস্তুসংস্থান সম্পর্কে মার্কস এর চিন্তা যথেষ্ট প্রাসঙ্গিক।যদিও তার প্রধান আলোচ্য বিষয় ছিল পশ্চিম ইউরোপের ধনিক তন্ত্র ও উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব সেই সূত্র ধরেই তিনি আধুনিক বাস্তুসংস্থান ও পরিবেশবাদী ধারণার আলোকপাত করেন।
বর্তমানে আমরা যে ধারণ যোগ্য উন্নয়নের কথা বলি তিনি তার ক্যাপিটাল গ্রন্থের তৃতীয় খন্ডে তার উল্লেখ করেছেন।এখানে তিনি বলেছেন পৃথিবীর সকল সমাজই সমন্তরাল ভাবে বিশ্বের অধিকারী।অর্থাৎ বর্তমানে আমরা যাকে গ্লোবাল ভিলেজ বলছি এখানে তারই উল্লেখ আছে।তিনি আরো বলেছেন মানুষ কে তার নিজের জীবন ধারণের স্বার্থেই সমস্ত জীবকুল ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে।এভাবেই তার আগামী প্রজন্ম রক্ষা পাবে।
যদিও মার্ক্স ও এঙ্গেলস দুজনেই শিল্পের উন্নতির পক্ষপাতী ছিলেন তবু তারা এ সম্পর্কেও সচেতন করেছেন যে পুঁজিবাদী উৎপাদন
অনেকক্ষেত্রে পরিবেশ কে
ধ্বংস করতে উদ্যত হয়।ক্যাপিটাল গ্রন্থের প্রথম খন্ডে মার্ক্স দেখিয়েছেন যে আধুনিক কারখানা গুলিতে শ্রমিকরা ভয়ানোক ভাবে পরিবেশ দূষণ এর স্বীকার হর চলেছে।এবং তাদের ইন্দ্রিয় গুলি কিভাবে জখম হয়েছে।
শুধু শিল্প নয় পুঁজিবাদী কৃষি হলো জমির অনুর্বরতা র অন্যতম কারণ।
পরিবেশ সংরক্ষণে এর জন্য তিনি তিনটি বিষয় আলোচনা করেছেন।
প্রথমত জন বিস্ফোরণ প্রাকৃতিক সম্পদের বিলুপ্তির কারন।
দ্বিতীয়ত সমাজ ও প্রকৃতির দ্বান্দ্বিক সম্পর্ক যেখানে একাধারে মানুষ প্রকৃতিকে পরিবর্তন করছে নিজের স্বার্থে যা আবার মানুষের আত্মিক প্রকৃতির পরিবর্তন করছে।অর্থাৎ সে তার সৃষ্টি কারী প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তৃতীয়ত সমাজই উৎপাদন ব্যবস্থা যেখানে মানুষ তার জীবনধারণের জন্য উৎপাদনে অগ্রসর হচ্ছে অন্যদিকে সেই উৎপাদনই বাস্তুসংস্থান কে বিনষ্ট করছে। অতিমাত্রায় শিল্পায়ন ও যন্ত্রনির্ভর সভ্যতা পরিবেশ গত অবক্ষয় ঘটাচ্ছে।
পরিশেষ বলা যায় অপরিকল্পিত উৎপাদন ব্যবস্থা ও ক্রমবর্ধমান শিল্পায়ন ক্রমে ক্রমে বাস্তুসংস্থান গত ভারসাম্যহীনতার কারণ দাড়িয়েছে।মার্কস এর ধারনা অনুযায়ী সমাজবাদী ধারণার দ্বারাই কেবলমাত্র পুঁজিবাদের এই ভয়ানক পরিস্থিতি র হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব যা উৎপাদনশীলতার
প্রয়োজনীয় লাগাম টেনে উত্তম বাস্তুসংস্থান কে সম্ভব করে তুলবে।


0 Comments