খেলা
হালকা,একটু হলকা,লোনা ভেজা তটে নীলচে ফাগুন,,
টাটকা,ঝাঁঝালো ভত্কা,মাতাল চাহনি মায়াবী আগুন,
পলক,হিমেল ঝলক,তিমিরের বুকে ছড়ানো আঁচল,
কনক,মিথ্যে পরখ,ধূ-ধূ মরু ঝড় মরীচিকা জল,
ভাদর, সিক্ত আদর,কুহেলিকা ময় লেন বাই লেন,
কাতর, জমাট পাথর,ভেঙে যায় মন ফেনিল সফেন,
স্বার্থ কতনা অর্থ পোড়া সিগারেট ঝাউ বন রাত,
শর্ত সবটা ব্যর্থ পলকা বাঁধনে অকাল প্রপাত,
স্বপন,ফুলেল বপন,নিঝুম সাগরে একলা চাওয়া,
আনন,রিক্ত কানন,ধূলি বালি ছড় ভূতুড়ে হাওয়া,
দিয়ায়,দীর্ণ হিয়ায়, ছমছমে ঘোর কবিতায় আঁক
দিশায়,অন্ধ নিশায় আলেয়া চমক জং রঙা বাঁক,
মুক্তি চাইছে শুক্তি উষ্ণ চুমুকে কফি ক্যাফে ভোর,
চুক্তি, ঠুনকো যুক্তি,ধরা ছোঁয়া খেলা অগুরু আতর।


1 Comments
দারুন 💐
ReplyDelete