ভালবাসা বুঝে নিতে হয়
আকাশ কুসুম কল্পনা সঙ্গী করে
দিন শুরুর এক একঘেয়েমি রোজনামচা--
লেখা হয় বিক্ষুব্ধ হৃদয়ের লেখ চিত্রে।
অবুঝ একটি পাখি!
উদাস বিমোহিত তার মন--
সে একাকী ঘুরে বেড়ায়
নীল আকাশের বুকে,
নিঃশব্দ কান্না জুড়ে রয়েছে আঁধারের ক্ষরণে।
বসন্তে একাকিত্বের মাঝে খুঁজে ফেরে মন স্বপন,
শিশির সিক্ত ঘাসে বিন্দু বিন্দু ফোঁটা জল ছুঁতে চায় বেদনার নির্যাস।
বাতাসে মিশেছে প্রখর সূক্ষ্মস্তর---
বেঁধে রাখতে চেয়েছিলাম ইচ্ছে গুলো ক্লান্তির দীর্ঘশ্বাসে,
ভালোবাসা বুঝে নিতে হয়---
অনুভূতির গভীরতায় মেপে নিতে হয়,
এক্ষেত্রে সবচেয়ে প্রিয় স্বপ্নিল জীবনটা--
কবিতায় পারাপারে স্রোতের অনুকূলে ভেসে যায় কলমের আঁচড়ে,
ক্লান্তির আবেশ মেখে প্রবাহিত ভালোলাগা আর আশায়
কানাকানি কত কথকতা ছড়ানো।
ভাল থাকার প্রয়াস শুধুই একটি প্রচেষ্টায়,
ঘুমের মধ্যে নীরবতা আছে শান্তি স্বস্তির গাঁথা মালা।


0 Comments