কামনা ইসলাম




বাংলা ভাষা 

বাংলা ভাষায় কথা বলি
বাংলাতে গাই গান,
বাংলা আমার মায়ের হাসি
জুড়ায় সবার প্রাণ।

ভাষার জন্য জীবন দিলো
আমার দেশের ছেলে,
কেমন করে যাবো বলো
ওদের মোরা ভুলে।

রফিক, শফিক, বরকত, সালাম
আরো কতো নাম,
অ,আ,ক,খ সবই যেন
ওদের রক্তের দাম।

 ফুটে ছিল গাছের শাখায় পালাশ, শিমুল  ফুল,
কতো জীবন কেড়ে নিলো
আট ই ফাল্গুন।

ঝরা পাতার  কান্না সেদিন
দেখেছিল এই দেশ,
বর্ণমালায় আছে গাঁথা
হবেনা এর শেষ।

শহীদের রক্তের দাম
কেউ কি দিতে পারে?
শহীদ স্মৃতি লেখা থাকে
শতো বইয়ের পরে।



Post a Comment

0 Comments