আজ কবিতার দিন

আজ নেই সময়ের ব্যস্ততা।
দু চার ফোঁটা বৃষ্টির কোলাহল অথবা
অভিমানের এক পুকুর জল
কিছুই তেমন করে ভাবাচ্ছে না।
আজ ভীষণ হালকা হয়ে আছি
ধূসর মেঘে বলাকারা আজ কোথায় হারিয়েছে,
খোঁজ নেই....

এক বুক শূন্যতায় বড় হাল্কা
বাতাসে উষ্ণতার গন্ধ।
বহমান চঞ্চল জলরাশি বাঁধের ওপর এসে বারবার
আছড়ে পড়ছে....
অভিমানে' নাকি নতুন গতিপথের অদম্য ইচ্ছায়,
আজ বিকেলের কফির চুমুকে অভিযোগের ঝড়, শুধু আমাকে ঘিরে.....
 কি বা করতে পারতাম..!
 হঠাৎ জিভের কামড়ে চাপা রক্তে খুঁজে পেলাম
 ভাবলাম এই-এইবার সেই হাসিটা ফিরবে..
শহরটা আদ্রতায় কেমন গুমোট হয়ে আছে
কিন্তু আমি এক বুক শূন্যতায় বড় হালকা আজ
আজই তো সেই 'কবিতা'র দিন।