ভয়ঙ্কর। (গল্প )
--ভাস্বতী সরকার (তানিয়া )
একটা লোক ছিল ।নাম তার অভিষেক ।সে অনেক দূরে একটা শহরে থাকত ।একদিকে তার ইচ্ছা হল, বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে ।
গাড়ী করে যাচ্ছে ।কিছুটা পথ যাবার পরে হঠাৎ জোরে বৃষ্টি নামল ।তখন শীতকাল ।অভিষেক তাই অবাক হয়ে মনে মনে বলল, এখন শীতকাল,বৃষ্টি হচ্ছে কেন?
হঠাৎ অভিষেক গাড়ীর পাশে একটা কালো মানুষ দেখতে পেল ।ওই কালো মানুষটার চোখ দুটো খুব বড় চছিল ।চুল ছিল খুব লম্বা ।অভিষেক ভয় পেয়ে গেল ।
সে ভয় পেয়ে ড্রাইভারকে বলল,চটপট বাড়ি ফিরে চল।
--কেন অভিষেক বাবু?
____যা বলছি তাই কর , চটপট!
ড্রাইভার অবাক হয়ে গাড়ি ঘোরাতে লাগল ।
--------------------------------------------------------
বয়স:- চার বছর দশ মাস


1 Comments
ভয়ঙ্কর বলে কিছু নেই ভয় পেয়োনা
ReplyDeleteঅনেক লেখো ভালো থেকো