জাগৃতি হাতি ( Jagrity Hati) - কবিতা



ভুলতে পারি না  

জাগৃতি হাতি  
(পঞ্চম শ্রেণি )


আমি এখন চার দেওয়ালের মধ্যে  আবদ্ধ ,                         
যদিও বেরোতে পারিনা বাইরে । 
আমার পছন্দসই জায়গাতে 
বেরোতে পারি না ।                             
তবুও মনে পড়ে যায় প্রাকৃতিক দৃশ্য- 
কী শোভা তার !                         
মনে পড়ে যায়-                         
খামারে ফুলবাগানের শোভা !
মনে পড়ে-  কোচিংক্লাসে খাতা দেওয়ার খেলা ।
মনে পড়ে স্কুলে সমীর স্যারের অংকের ক্লাস ,                                       
মনে পড়ে খেলার মাঠের
সেই ছু কিত্ কিত্ আর বৌ বসন্ত খেলা !
কিন্তু এখন আমি- 
শুধু চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ৷                                       
এখন সকাল হলেই চলে যেতে হয় 
পড়ার টেবিলে
তারপর-
হ্যাঁ তারপর-
মায়ের বকা খেয়ে স্নান ,
বিকেলে বারান্দায় লুডোর আসর  ।                                    
তবুও ভুলিনি সেই ক্লাস ,  
ভুলি নি সেই ফুলের বাগান ,
ভুলি নি সেই খেলার মাঠ ,
হ্যাঁ ,  এখন আমি
শুধু চার দেওয়ালের মধ্যে আবদ্ধ |

Post a Comment

1 Comments

  1. সত্যি আর ভালো লাগছে না বন্দি থাকতে
    দেখো আবার সব ঠিক হয়ে যাবে
    খুব ভালো লিখেছ keep it up

    ReplyDelete