ব্লগজিন ছোটদের চৈত্র সংখ্যা
প্রথম বর্ষ, প্রথম সংখ্যা ; ২০২০
"ভূমিষ্ঠ শিশু- সঙ্গে তোমার এই বিশ্ব সুন্দর প্রকৃতি;
রঙের তুলির টানে বাস্তবায়িত হোক- যোগ্য এই বাসভূমি"
প্রকৃতির সুন্দর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সুন্দর হলো ফুল ও শিশু। শিশুর কোমলতা মাখানো দু'চোখে অসীম জানার আগ্রহ থেকেই আকাশ নদী বনানী কল্পনায় রূপকথা। দৈত্য দানব সৃষ্টি মা ঠাকুমার কাছে গল্প শুনে শুনে। তার ভেতরের সত্ত্বা ধীরেধীরে সক্রিয় হলেই সে তার দূরদর্শিতার মাধ্যমেই পারিবারিক সামাজিক পর্দা ছিঁড়ে ক্রমশ বাস্তবের সম্মুখীন হয়। এগুলো তাদের স্বাভাবিকত্ব। এখানেই দ্বন্দ্ব শুরু হয় ওদের মনের গভীরে। আদর ভালোবাসা অধিকার বোধ ওদের পথচলা নির্দিষ্ট করে। অভিভাবকরা এই সময় সন্তানের সাথে বন্ধুসুলভ ভাব নিয়ে পরবর্তী পাঠ শিখিয়ে দেয়।
ওদের পড়াশুনার পাশাপাশি কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে রাখা ভীষণ প্রয়োজন। আকাশ মাটির কাছাকাছি এসে ওরাও উড়তে চায় ঘুড়ির মতো দিকশূন্যে আনন্দে - মাটিতে ছুটতে চায় শীল কুড়ানোর ছন্দে। আজকাল এই আপডেটের যুগে এই প্রজন্ম সেই আনন্দ গুলো হারিয়ে ফেলছে। বিভিন্ন গেমস মোবাইলে আসক্তি ওদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাচ্ছে।ওরা ধীরেধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে দুকামরার ঘরের ভেতরে।
এই বিশ্বের আগামীর দিশারী শিশু। তাকে নিরাপদ জীবনের দায়ভারের দায়িত্ব মা বাবার। তাদের প্রতি যত্নশীল হওয়া ভীষণ প্রয়োজন। শিশুই ভবিষ্যতের কর্ণধার। তাদের ভেতরে বিকশিত হোক সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, পরিবারের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। অনেক দরিদ্র বস্তি বা পথশিশু; তাদের প্রতি- প্রত্যেকের স্নেহসুলভ আচরণ শ্রেয়। তাদের বাসস্থান সুষম আহারের ব্যবস্থা, সুশিক্ষায় এগিয়ে আসা প্রয়োজন সমাজের নাগরিকদের। এই পৃথিবী তাদের বাসযোগ্য গড়ে তোলা আমাদের দায়িত্ব।
দর্পণের সম্পাদকীয় পাতায় ছোটোদের রঙতুলিতে ছবি, কবিতা, গল্প দিয়ে ভরা ই- ম্যাগাজিন অনলাইনে প্রকাশিত পত্রিকা। সবাইকে উৎসাহ দেওয়া, প্রেরণা, সৃজনশীল থাকার উদ্দেশ্যে এই উদ্যোগ। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো সবার জন্য।
ধন্যবাদান্তে ,
বঙ্গীয় সাহিত্য দর্পণ
সম্পাদকমণ্ডলী
*****************
দেবাশীষ ভট্টাচার্য্য ,এ কে আজাদ ( বাংলাদেশ শাখা), অনুপ রায় ( অযান্ত্রিক ),জয়তী দাস
দেবলীনা চক্রবর্তী
ও
পরিচালন সমিতি ( ভারত ও বাংলাদেশ শাখা )
এবং
উপদেষ্টা মন্ডলী - অরিজিৎ রায় ,পার্থসারথী ঘোষ
**********************************
যোগাযোগ - darpan.potrika@gmail.com
দূরভাষ - +919088498280
+918240269819


3 Comments
ভীষন সুন্দর একটি সম্পাদকীয় পড়লাম।
ReplyDeleteশিশু বেড়ে উঠুক তার স্বাভাবিক ছন্দে
ReplyDeleteঅপূর্ব মুগ্ধতা সম্পাদকীয় কলমে
সবকিছু মিলিয়ে এক অনবদ্য প্রয়াস....দর্পণ ব্লগজিন এভাবেই করে চলুক বাংলা সাহিত্য ও কাব্যচর্চাকে সমৃদ্ধ....শুভকামনা নিরন্তর ✌ ❤
ReplyDelete