হৃদয় জনিত
নওমী
তুমি আসবে,তুমি হাসবে ,চুমু খাবে ,পোষা কুকুরের গালে,
একটা ফড়িং কে ডেকে বলবে ,জানিস আমার ভালবাসা কে?
সে ডানা নেড়ে যেতে যেতে বলে যাবে ,আমার জেনে কাজ নেই।
তোমার অভিমানে ,পাহাড়ের ছবিতে একে দেবে উচ্চল ,ঝরনা,
কিংবা ,নীল আকাশের বুকে প্রেমীক ,প্রেমিক মেঘ,ঘাগরা, মেখলা,
জানলায় ছাই রঙের পর্দায় বসা প্রজাপতিকে বলবে,তুই জানিস?
সেও ডানা গুটিয়ে যেতে বলে উঠবে ,না না আমার জেনে কাজ নেই।
বারান্দায় এসে লুটিয়ে পড়বে একরাশ দিনে নিভন্ত সোনালী আলো,
তুমি সেই আলো দুহাতে গায়ে মাথায় মেখে ,বলবে তুই জানিস কে?
সে কিন্তু না বলবে না ,সে শুধু তোমার হাতটা তোমার বুকের কাছে ,
ঠেকিয়ে বলবে ,শুনতে চেষ্টা করো,ঠিক শুনতে পাবে তার নাম,
সেই কবে থেকে পাঁজরের খাঁচায় একটা পাখি ডেকেই চলেছে ,
শুধু সেই ডাক তুমি শুনতে পাচ্ছো না ,তুমি শুনবে ,হাসবে,
তারপর,শুনতে থাকবে ধুকপুক ধুকপুক ধুকপুক,
আসলে তুমি তো জানোই না,ভালোবাসা হলে মানুষের ,
বুকে ধুকপুকানি বেড়ে যায়,লজ্জা পায়,অকারণে।।


4 Comments
অসামান্য প্রকাশ
ReplyDeleteঅপূর্ব লেখা
ReplyDeleteবাহ্ অপূর্ব লেখা
ReplyDeleteসুন্দর
ReplyDelete