অরিজিৎ রায়


 অসুখ এখন 
       অরিজিৎ রায়

সেখানে মেঘেদের আবাস ছিল একদিন
ভোর-রাতের গল্পে পাহাড় সাজতো শুভ্রতায়,
ফ্যাকাশে প্রকৃতি ছুঁয়ে সাদা ফুল ফুটতো,
রাত শেষের রাজকন্যারা পাহারা দিত-
তোমার আঁচলে শরীর জড়িয়ে মনকে বলতাম -
অন্তহীন ছুটির পরব এখন!

আজ মেঘ সরেছে -
জোছনার আকাশে, টিমটিম লোহিত কণা -
হাত বাড়ালেই ছোঁয়া যায়।
দস্যি পাখির দল অবরোধ করেছে মেট্রো-চ্যানেল
পরিযায়ী ভাবনাগুলোও পাখি হয়ে
হেদুয়ার পুকুরে ট্যুরিসম মেলা বসিয়েছে!
যে টুনটুনিটা ভয় পেত কার্নিসকে -
সদলবলে ঘিরেছে তোমার একুশ তলার ছাদ!
বড়ো রাস্তায় নিশ্চিন্তি ডেঁও পিঁপড়ের লাইন,
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবাক চোখে
সিগন্যাল ভেঙেছে একপাল সারমেও!

বড়ো ময়লা জমেছিল জানো,
অনেকদিন পরে ভালো করে স্নান করলো, পৃথিবী।
মানুষ, তোমার পরমাণুবিকতাকে এক লহমায়
ছুঁড়ে ফেলে দিয়ে - সভ্যতার অনাসৃষ্টিকে
বুড়ো আঙুল দেখিয়ে - তোমাকে লকডাউন করলো
এই অভিমানী প্রকৃতি!
গুটি গুটি পায়ে দুটি হাত ধুয়ে ফেলতে চাইলো
এ অলীক সভ্যতা -
মৃত্যু ভয় তখন মৃত্যুমিছিল হয়ে তোমার দরজায়,
আলজিব টেনে উপড়ে তোমাকে শেখাল,
সহমর্মিতার সহজ পাঠ।
ইতিহাস আর বর্তমানের টানাপোড়েনে
দু'হাতে মুখ ঢাকলে তুমি - মানুষ।

মৃত্যু চেতনা কখনো একমুখী নয়,
এ পারেতে তার অনন্ত এক জীবন,
ঐ পারে শুধুই ধুলো, মাটি আর ধ্বংসাবশেষ!
তবু, সুযোগ আসে একবার
দ্রিম দ্রিম শব্দে পাঁজর শোনে -
একলা হওয়ার ইতিহাস,
ধীরে ধীরে প্রকৃতি ঘিরে ফেলে অর্থনীতিকে -
অশনির কাছে হাত পাতে মানুষ,
এক ছাতার তলায় এসে দাঁড়ায়
ভেসে যায় অবশেষ,
ধর্ম, বর্ণ দেশ ও কালের অবোধ সীমারেখা!

Post a Comment

13 Comments

  1. Replies
    1. অনেক ভালোবাসা ভাই

      Delete
  2. মুগ্ধতা প্রকাশ করতে নির্ভাষ

    ReplyDelete
    Replies
    1. কৃতজ্ঞতা জানাই দাদাভাই । ভালো থাকুন ।

      Delete
  3. বড়ো ময়লা পৃৃৃথিবী স্নান করলো
    অসাধারন বললে দাদা

    ReplyDelete
  4. বড়ো ময়লা পৃৃৃৃথিবী স্নান করল
    অসাধারন বললে দাদা

    ReplyDelete
    Replies
    1. শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ।

      Delete
  5. অসাধারণ একটা লেখা।ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বন্ধু

      Delete
  6. অনন্য সুন্দর উপস্থাপন " এই অভিমানী প্রকৃতি"

    ReplyDelete
  7. সময়ের অনন্য কাব্যিক কলম মনে থাকবে ভাই।নববর্ষের শুভেচছা ও ভালবাসা পাঠিয়ে দিলেন তাই।

    ReplyDelete
  8. অনেক কৃতজ্ঞতা জানাই বন্ধু 🙏 ভালো থাকুন, সুস্থ থাকুন।

    ReplyDelete