কমলা দে
বিগত দিনের যতো আবর্জনা পুড়িয়ে ফেলে ,
নববর্ষ তুমি এসো নব সুন্দর সাজে ।
ফেলে আসা কলুষিত দিনগুলো
তোমার আগামীকে যেন না ছোঁয় ।
যতো পেয়েছি দুঃখ ,সব ইতিহাস হয়ে যাক -
হয়ে যাক ওরা নিরুদ্দেশ ।
মাঠে ঘাটে পথে ঝরা রক্তের দাগ
মুছে যায় যেন তোমার
কালবৈশাখীর দাপটে ।
এবার আষাঢ়ের জল একটু তাড়াতাড়ি এনো ।
শ্রাবণের ধারায় যেন ভালোবাসা নামে ।
আশ্বিনের বাদ্যিতে পথের শিশুদের সঙ্গে নিয়ো ।
অভুক্ত প্রাণ যেন পায় অগ্রহায়ণে নবান্নের ঘ্রাণ ।
কনকনে শীতে ঐ কচি পাগলকে
আর যেন দেখিনা খালি গায়ে ঘুরতে ।
বসন্তে আনবে পালাশ রাঙা প্রেম ,
এবারে আর নয় রক্তের হোলি খেলা ।
চৈত্রের শেষে দিয়ে যেও মুঠো মুঠো খুশি ,
খবরদার ‐
নিয়ে এসো না আবার কোনো অজানা মহামারী ।


2 Comments
নববর্ষ নবরুপে আসুক
ReplyDeleteসুন্দর
ReplyDelete